উদ্দীপকের উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'বলবর্ধক' হলো অনির্ভরশীল চল । অনির্ভরশীল চলের ব্যাখ্যা নিম্নরূপ যে চল অন্য কোনো চলের উপর নির্ভরশীল না হয়ে নিজেই স্বাধীনভাবে অন্য উদ্দীপক বা আচরণের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে বা পরিবর্তন আনতে সক্ষম তাকে অনির্ভরশীল চল বলে। পরীক্ষণকারী পরীক্ষণের প্রয়োজনে তার ইচ্ছানুযায়ী অনির্ভরশীল চলের হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। পরীক্ষণে এ চল কখনো অনুপস্থিত থাকে না। যদি থাকে তবে সে ক্ষেত্রে পরীক্ষণ অর্থহীন হয়ে পড়ে। কারণ পরীক্ষণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতিক্রিয়ার ওপর অনির্ভরশীল চলের প্রভাব পরীক্ষা করা। ফলে অনির্ভরশীল চল অনুপস্থিত থাকলে পরীক্ষণই হবে না। তাই পরীক্ষণের জন্য অনির্ভরশীল চলের উপস্থিতি অত্যাবশ্যক ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


