পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
উত্তর: পরীক্ষণ পদ্ধতির কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সমস্যা শনাক্তকরণ ও ধারণা গঠন । কারণ সমস্যা শনাক্তকরণ ও ধারণা গঠনের মধ্য দিয়ে পরীক্ষণ পদ্ধতির সূচনা হয়। পুনরাবৃত্তি পরীক্ষণ পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য। পরীক্ষণের পুনরাবৃত্তি বা বারবার পরীক্ষণকার্য পরিচালনার মধ্য দিয়ে পরীক্ষণ পদ্ধতিতে পরীক্ষণের ফলাফলের সত্যতাকে যাচাই করা যায়। বস্তুনিষ্ঠতা পরীক্ষণের অন্যতম বৈশিষ্ট্য। এখানে ব্যক্তির পছন্দ-অপছন্দ, ইচ্ছা-অনিচ্ছার স্থান নেই। এ পদ্ধতিতে বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান কার্য পরিচালনা করা হয়। পরীক্ষণ পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়ম-নীতি অনুসরণ করায় পরীক্ষণের ফলাফল ব্যক্তির প্রভাবমুক্ত হয়ে থাকে । পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো চলের নিয়ন্ত্রণ। কারণ, পরীক্ষণ পদ্ধতিতে পরীক্ষণের ফলাফলকে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য করার জন্য পরীক্ষণ বা গবেষণায় প্রভাব বিস্তারকারী বিভিন্ন অবাঞ্ছিত চলের প্রভাব অপসারণ করা, ধ্রুব রাখা বা নিয়ন্ত্রণ করা হয়। যথার্থতা পরীক্ষণের আর একটি বৈশিষ্ট্য। কারণ বারবার পরীক্ষণ কার্য পরিচালনার মধ্য দিয়ে পরীক্ষণ পদ্ধতিতে পরীক্ষণের ফলাফলের যথার্থতা যাচাই করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


