তুমি কি মনে করো মনোবিজ্ঞানীর গৃহীত পদ্ধতিটি শাহেদের ক্ষেত্রে উপযুক্ত ও কার্যকরী হবে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি মনোবিজ্ঞানীর গৃহীত চিকিৎসামূলক পদ্ধতিটি শাহেদের ক্ষেত্রে উপযুক্ত ও কার্যকরী হবে । মানসিক রোগের কারণ উদ্ঘাটনের জন্য ও তার প্রকৃতি নির্ণয়ের জন্য মনোবিজ্ঞানীগণ চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করে থাকেন। মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের শনাক্ত করার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতির সাহায্যে ব্যক্তির মানসিক ব্যধির স্বরূপ ও কারণ জানা যায় এবং তার প্রতিকারের ব্যবস্থা সম্ভব হয়। রোগীর সংবেদনশীলতা হ্রাসকরণ, জৈব ফিরতি বার্তা ইত্যাদি কৌশল অবলম্বন করে চিকিৎসা করে চিকিৎসা করা হয়। এ পদ্ধতিতে অর্জিত তথ্যসমূহ কেবল রোগীর মানসিক সমস্যা নয় বরং তার শারীরিক সমস্যার সমাধানেও সহায়ক। এ পদ্ধতিতে কেবল রোগীর বর্তমান সমস্যাই নয় বরং তার ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে যেমন ধারণা দেয় তেমনি অতীত সমস্যা সম্পর্কেও জ্ঞাত হওয়া যায়। মানসিক রোগের চিকিৎসা পদ্ধতির জ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞানীকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে । উদ্দীপকের শাহেদ মাল্টিপল আইডেন্টিটি পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগছে। তার রোগ নির্ণয়ে মনোবিজ্ঞানী চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করেছেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, শাহেদের ক্ষেত্রে চিকিৎসামূলক পদ্ধতি উপযুক্ত ও কার্যকরী।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
তুমি কি মনে করো মনোবিজ্ঞানীর গৃহীত পদ্ধতিটি শাহেদের ক্ষেত্রে উপযুক্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


