রিপা যে পদ্ধতিতে গবেষণা করেছে সেই পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখ ৷
উত্তর: উদ্দীপকে রিপা পর্যবেক্ষণ পদ্ধতির কথা বলেছে যার কতগুলো সুবিধা এবং অসুবিধা রয়েছে। নিচে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা করা হলো- পর্যবেক্ষণ হলো পারস্পরিক সম্পর্ক ও কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে সংঘটিত বিষয়াবলি সঠিক ভাবে লক্ষ করে এবং রেকর্ড করে। এ সুবিধাগুলো হলো প্রায় সব ধরনের আচরণই এ পদ্ধতির আয়ত্তাধীন। নির্ধারিত ঘটনা এ আচরণকে স্বাভাবিক পরিবেশে যখন ঘটনাটি ঘটছে তখন পর্যবেক্ষণ করা যায়। এ পদ্ধতির জন্য বিশেষ গাণিতিক দক্ষতা বা জটিল নকশা প্রণয়নের প্রয়োজন নেই এবং শিশু বা প্রাণীদের আচরণ সম্পর্কে অনুসন্ধানের ক্ষেত্রে এটি অধিক সুবিধাজনক। এছাড়া পর্যবেক্ষণ পদ্ধতির চলের নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো জটিলতা নেই এবং প্রাপ্ত তথ্যরাশিকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায়। পর্যবেক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন-প্রাপ্ত ফলাফল অনেকটা ব্যক্তিনিষ্ঠ হয়ে থাকে এবং এর যথার্থতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা কঠিন। এ পদ্ধতিতে চলসমূহের তেমন কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং ইচ্ছা করলেই যখন তখন ঘটনার সৃষ্টি বা পর্যবেক্ষণ করা যায় না। পর্যবেক্ষণ পদ্ধতির একটা বড় দোষ হলো প্রচণ্ড তথ্যের যথার্থতা যাচাই করা খুব কঠিন ব্যাপার । পরিবেশে বলা যায়, পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহারে বেশ কিছু অসুবিধা থাকলেও সামাজিক গবেষণায় এ পদ্ধতির ব্যাপক ব্যবহার রয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
রিপা যে পদ্ধতিতে গবেষণা করেছে সেই পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখ ৷
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


