চলের ব্যবহারে হাসান সাহেবের কৌশল বিশ্লেষণ করো।
উত্তর: চলের সুবিধাজনক ব্যবহারের বিভিন্ন কৌশল অবলম্বন করা যায় । এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্য দলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চলের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। যেমন, গবেষণা করার সময় বাইরের আওয়াজ প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা থাকলে পরীক্ষণটি শব্দ নিয়ন্ত্রিত কক্ষে করা দরকার। সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীল ভাবে ক্রিয়াশীল থাকে । যেমন, পরীক্ষণপাত্রের প্রতি নির্দেশ একটি গুরুত্বপূর্ণ শর্ত যার উপর পরীক্ষণের ফলাফল বহুলাংশে নির্ভর করে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে। আবার পরীক্ষণের 'সময়' একটি বাহ্যিক চল এবং সময়কে বাদ দেওয়া যায় না। তাই সব পরীক্ষণপাত্রের জন্য একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষণ পরিচালনা করা উচিত।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
চলের ব্যবহারে হাসান সাহেবের কৌশল বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


