'ক' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বিষয়-১ এর 'ক' চিহ্নিত স্থানে অনির্ভরশীল চলের প্রতি ইঙ্গিত করা হয়েছে । নিচে অনির্ভরশীল চলের ব্যাখ্যা করা হলো- পরীক্ষণে চল একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত চল বলতে তাকে বোঝায় যা পরিবর্তনশীল। চলকে প্রধানত অনির্ভরশীল, নির্ভরশীল, মধ্যবর্তী ও বাহ্যিক এই চার ভাগে ভাগ করা যায় । যে চলকে তার উপস্থিতি যা সৃষ্টির জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলে । নির্ভরশীল ও অনির্ভরশীল চলের মধ্যে সংযোগ স্থাপনকারী চলকে মধ্যবর্তী চল এবং বাহ্যিক পরিবেশ থেকে যে চল উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলে । বিষয়-১ এ বর্ণিত ছকে বিভিন্ন প্রকার চলের প্রকারভেদ দেখানো হয়েছে। অতএব বলা যায় 'ক' চিহ্নিত স্থানে অনির্ভরশীল বা স্বাধীন চলকেই নির্দেশ করা হয়েছে। বিষয়-১-এ নির্দেশিত অনির্ভরশীল চল উদ্দীপক চল বা নিরপেক্ষ চল নামেও পরিচিত। মূলত গবেষক প্রাণীর আচরণের ওপর যে সকল চলের প্রভাব লক্ষ করেন সে সকল চলই হচ্ছে 'অনির্ভরশীল চল । এখানে গবেষক তার উচ্ছানুসারে অনির্ভরশীল চলকে হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। মনোবিজ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন, এজন্য মনোবিজ্ঞানের গবেষণায় শব্দ, আলোকরশ্মি, বিদ্যুৎপ্রবাহ ইত্যাদিকে উদ্দীপক বা অনির্ভরশীল চল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ অর্থে বলা যায়, যে চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য চলের ওপর নির্ভর করতে হয় বা তাকে অনির্ভরশীল বা স্বাধীন চল বলা হয়ে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
'ক' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


