পরীক্ষণে 'ক' ও 'খ' চিহ্নিত চলের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: 'ক' ও 'খ' চিহ্নিত চল দুটি যথাক্রমে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলকে নির্দেশ করে । পরীক্ষণকারী পরীক্ষণপাত্রের উপর যে চলের প্রভাব লক্ষ্য করেন তাই হলো অনির্ভরশীল চল । এটি উদ্দীপক চল বা নিরপেক্ষ চল নামেও পরিচিত 1 আবার যে চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো চলের উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বা আপেক্ষী চল বলে । একে প্রতিক্রিয়া চলও বলা হয়। পরীক্ষণে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান । অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে, সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল। নির্ভরশীল চল অনির্ভরশীল চল কর্তৃক সৃষ্ট, প্রভাবিত বা পরিবর্তিত হয়ে থাকে। মনোবিজ্ঞানের গবেষণায় জীবের প্রতিক্রিয়া বা সাড়াই হলো নির্ভরশীল চল। উদাহরণস্বরূপ, চালক লাল আলো দেখে গাড়ি থামিয়ে দেয় এবং সবুজ আলো জ্বলে উঠলে গাড়ি চালাতে শুরু করে । এখানে গাড়ি থামানো বা পুনরায় চালানো নির্ভর করছে লাল বা সবুজ আলো জ্বলে উঠার উপর যা অনির্ভরশীল চলকে নির্দেশ করে । অন্যদিকে গাড়ি থামানো বা গাড়ি পুনরায় চালানো হচ্ছে নির্ভরশীল চল । সুতরাং উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আত্মনির্ভরশীল চল ও নির্ভরশীল চলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
পরীক্ষণে 'ক' ও 'খ' চিহ্নিত চলের সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


