বাদল স্যারের গবেষণায় প্রভাব বিস্তারকারী চল ব্যাখ্যা করো।
উত্তর: বাদল স্যারের গবেষণায় প্রভাব বিস্তারকারী চলটি হলো বাহ্যিক চল। বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয়, তাকে বাহ্যিক চল বলে। এটি পরিবেশগত চল নামেও পরিচিত। এ চলগুলো পরীক্ষণকারী কর্তৃক আরোপিত নয় অথচ এগুলো ঘটনাক্রমে পরীক্ষণের সাথে সম্পর্কিত হয়ে পড়ে এবং আচরণের ওপর প্রভাব বিস্তার করে। যেমন— গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল; মিছিলের স্লোগান প্রভৃতি বাহ্যিক চলের উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, বাদল স্যার তার ছাত্র রুহুল এর আচরণ পরিমাপের জন্য গবেষণাগারে নিয়ে যান। কিন্তু জানা গেল, বিদ্যুৎ চলে যাওয়ায় রুহুল নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারেনি। অর্থাৎ বিদ্যুৎ এক্ষেত্রে নির্ভরশীল কিংবা অনির্ভরশীল চল নয়। তবে তা পরীক্ষণে প্রভাব বিস্তার করেছে। সুতরাং বলা যায়, বাদল স্যারের গবেষণায় প্রভাব বিস্তারকারী চলটি হলো বাহ্যিক চল ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
বাদল স্যারের গবেষণায় প্রভাব বিস্তারকারী চল ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


