জনাব সরোয়ার চল নিয়ন্ত্রণের যে কৌশল অবলম্বন করেন তা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সরোয়ার চল নিয়ন্ত্রণের তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশলটি অবলম্বন করেন। এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে, যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্য দলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে; পার্থক্য শুধু এই যে, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। নির্ভরশীল চলের পার্থক্য তুলনার জন্য নিয়ন্ত্রিত চল ব্যতীত অন্যসব দিক থেকে পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে সমমানে গঠন করার মাধ্যমেই ভারসাম্য প্রতিষ্ঠা করা হয় । উদ্দীপকে দেখা যায়, সরোয়ার একজন গবেষক। তিনি কোনো বিষয় নিয়ে গবেষণার সময় পরীক্ষণ পাত্রদের এমনভাবে ভাগ করেন যাতে দুটি দল সবদিক থেকে সমান হয়। সুতরাং বলা যায়, তার ব্যবহৃত কৌশলটি হলো তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
জনাব সরোয়ার চল নিয়ন্ত্রণের যে কৌশল অবলম্বন করেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


