উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বলবর্ধক অনির্ভরশীল চল । নিচে ব্যাখ্যা করা হলো- গবেষক প্রাণীর আচরণের উপর যে সকল চলের প্রভাব লক্ষ করেন সে সকল চলই হচ্ছে অনির্ভরশীল চল। গবেষক তার ইচ্ছানুসারে অনির্ভরশীল চলের হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। মনোবিজ্ঞানিগণ বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন, এজন্য মনোবিজ্ঞানের গবেষণায় সাধারণত অনির্ভরশীল চল হলো উদ্দীপক। যেমন— শিক্ষণের উপর পুরস্কারের প্রভাব । এখানে পুরস্কার হচ্ছে অনির্ভরশীল চল। উদ্দীপকে জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে অর্থাৎ আচরণটি করার প্রবণতা হ্রাস পায়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


