ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও
উত্তর: না, উদ্দীপকে ক্রীড়া শিক্ষক যে কৌশল অবলম্বন করেছেন এর চাইতে আরো উন্নত কৌশল অবলম্বন করতে পারতেন না । নিম্নে যুক্তিসহ আলোচনা করা হলো- পরীক্ষণের উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য বা কৌশল হলো দৈবায়ন বা দৈবচয়ন, যার মাধ্যমে, পরীক্ষণে পক্ষপাতহীনভাবে নমুনা বা পরীক্ষণপাত্র নির্বাচন করা হয়। অর্থাৎ কোনো মনোবৈজ্ঞানিক পরীক্ষণ বা গবেষণায় উদ্দেশ্যবিহীন পরিসংখ্যানিক সম্ভাবনার (Probability) সূত্র অনুসরণের মাধ্যমে পক্ষপাতহীন তথা বিক্ষিপ্তভাবে 'নমুনা নির্বাচনের পদ্ধতিকেই দৈবচয়ন বলে। মনোবৈজ্ঞানিক পরীক্ষণ বা গবেষণায় অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলসমূহের কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও পরিমাপে অবাঞ্ছিত বা প্রভাব বিস্তারকারী বিভিন্ন চলের প্রভাব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতিতে পক্ষপাতহীন তথা বিক্ষপ্তভাবে নমুনা নির্বাচন করা হয়। এক্ষেত্রে প্রতিটি নমুনা নির্বাচিত হওয়ার সমান সম্ভাবনা তৈরি হয়। দৈবচয়নের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হলো যখন অন্য কোনো কৌশল বা পদ্ধতির মাধ্যমে অবাঞ্ছিত চলের প্রভাব নিয়ন্ত্রণ করা যায় না, অথবা সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না, এমন সব অবাঞ্ছিত চলের প্রভাব নিয়ন্ত্রণে এ পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে আরও উল্লেখ্য যে, কোনো মনোবৈজ্ঞানিক পরীক্ষণ বা গবেষণায় পরীক্ষণপাত্রের শিখন; অভিজ্ঞতা, ব্যক্তিগত পরিচিতি, প্রেষণার মাত্রা ইত্যাদি অবাঞ্ছিত চলের প্রভাব নিয়ন্ত্রণ অথবা পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে অবাঞ্ছিত দলের প্রভাব থেকে মুক্ত বা ধ্রুব রাখার ক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যেমন— জোড় বা বিজোড় পদ্ধতি : পক্ষপাতহীন তথা বিক্ষিপ্তভাবে নমুনা নির্বাচনের ক্ষেত্রে জোড় বা বিজোড় পদ্ধতি অনুসরণ করা হয়। জোড় পদ্ধতি : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ বিজোড় পদ্ধতি : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ । কোনো খেলায় দল গঠনের ক্ষেত্রেও অনেক সময় এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হয় । অথবা, লটারী পদ্ধতি : পক্ষপাতহীন তথা বিক্ষিপ্তভাবে নমুনা নির্বাচনের ক্ষেত্রে লটারী পদ্ধতি অনুসরণ করা হয়। অর্থাৎ কোনো নমুনা সমগ্রক থেকে প্রয়োজনীয় সংখ্যক নমুনা লটারীর মাধ্যমে বেছে নেওয়া হয়। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে; দল গঠনের ক্ষেত্রে দৈবয়ান বা দৈবচয়ন পদ্ধতিই যুক্তিযুক্ত।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


