জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাহমুদুল হাছান নিয়ন্ত্রিত পদ্ধতির সাহায্যে শিশুদের নাচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর পরীক্ষণ পরিচালনা করেছেন । নিচে নিয়ন্ত্রিত পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করা হলো— ১. এ পদ্ধতিতে গবেষক পূর্বপ্রস্তুতি সহকারে স্বাভাবিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনা বা আচরণ প্রত্যক্ষ করেন। অর্থাৎ এ পদ্ধতির জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। ২. এ পদ্ধতিতে গবেষক কী কী বিষয় পর্যবেক্ষণ করবেন এবং কীভাবে করবেন সে সম্পর্কে পূর্বেই একটি পরিকল্পনা তৈরী করার প্রয়োজন হয়। ৩. এ পদ্ধতিতে গবেষককে আচরণের খুঁটিনাটি দিকগুলো লিপিবদ্ধ করতে হয়। ৪. বিস্তারিত পর্যবেক্ষণের সুবিধার জন্য অনেক ক্ষেত্রে গবেষককে টেপ রেকর্ডার ও ক্যামেরা ব্যবহার করতে হয়। ৫. এ পদ্ধতিতে সতর্কতার সাথে পর্যবেক্ষণের মাধ্যমে আচরণ সম্পর্কিত অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করা যায়। ৬. শিশু, অস্বভাবী ব্যক্তি ও ইতর প্রাণীর আচরণ অনুসন্ধানের ক্ষেত্রে এ পদ্ধতি বেশ সুবিধাজনক। ৭. এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য রাশিকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করে…
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


