দৃশ্যকল্প-১ এ জামালের ব্যবহৃত পদ্ধতির অসুবিধা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জামাল পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করেছেন। এ পদ্ধতির বেশ কিছু অসুবিধা রয়েছে। এর অসুবিধাগুলো নিচে তুলে ধরা হলো- ১. যে সকল ঘটনা গবেষণাগারে পরীক্ষা করা যায় না অথবা যেসব ঘটনা পরীক্ষার জন্য পরীক্ষণকারীকে অনিশ্চিতভাবে অপেক্ষা করতে হয় সে সকল ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি অচল। যেমন- দাঙ্গাকারী জনতার আচরণ, মিছিলকারীর আচরণ ইত্যাদি । ২. সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যেসব আচরণের সৃষ্টি হয় (যেমন— জনমত, মনোভাব, বিশ্বাস ইত্যাদি) সেসব ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি ব্যবহার খুবই অসুবিধাজনক। ৩. এ পদ্ধতির আর একটা অসুবিধা হলো, পরীক্ষণপাত্র সব সময় পরীক্ষণকারীকে সহযোগিতা নাও করতে পারে । ৪. পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান ত্রুটি হলো কৃত্রিম পরিবেশ । কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে এই পদ্ধতিতে প্রীক্ষণ চালানো হয়। গবেষণাগারের নতুন এবং নিয়ন্ত্রিত পরিবেশে এসে জীবের আচরণ স্বাভাবিক না হয়ে কৃত্রিম হতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ জামালের ব্যবহৃত পদ্ধতির অসুবিধা আলোচনা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


