পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয়বহুল- ব্যাখ্যা কর।
উত্তর: পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয় বহুল। পার্বত্য এলাকা ভূ-প্রকৃতি বন্ধুর। আর এ ধরনের ভূ-প্রকৃতিতে যেকোনো ধরনের পরিবহন পথ নির্মাণ অত্যন্ত ব্যয় বহুল। বাংলাদেশে স্থল পরিবহনের মধ্যে উল্লেখযোগ্য হলো রেলপথ ও সড়কপথ। আর এ দুই ধরনের পথের জন্য সমতল ভূমি উপযোগী। পার্বত্য চট্টগ্রাম এলাকা উঁচু নিচু ও পর্বতময় হওয়ায় সেখানে পরিবহন ব্যয় বহুল।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয়বহুল- ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি ভারসাম্য অবস্থা দেশভিত্তিক রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার ২০১৮ রিপোর্ট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের জুলাই- ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়কালে ৫৮৪৬.৬৪ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যা দেশের মোট রপ্তানির শতকরা ১৬.৭৮ ভাগ। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্যসমূহ হলো তৈরি পোশাক, নিটওয়্যার, হিমায়িত চিংড়ি ক্যাপ, হোম টেক্সটাইল ইত্যাদি।
পক্ষান্তরে, অর্থনৈতিক সমীক্ষার ২০১৮ রিপোর্ট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে ১,৩৫৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য।
তাই বলা যায়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে তার চেয়ে বহুগুণ পণ্য ঐ দেশে রপ্তানি করে। তাই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে।