উদ্দীপকের স্যামুয়েলসন যে দেশের কথা বলছেন ঐ দেশের প্রধান আমদানি ও রপ্তানি পণ্যসমূহ তালিকাকারে উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের স্যামুয়েলসন বাংলাদেশে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য বিদ্যমান। বাংলাদেশ থেকে বিভিন্ন সামগ্রী রপ্তানি করা হয় এবং বাংলাদেশে বিভিন্ন পণ্যসামগ্রী অন্যদেশ থেকে আমদানি করা হয়। নিচে বাংলাদেশের প্রধান আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্যসমূহের তালিকা উপস্থাপন করা হলো- প্রধান রপ্তানি পণ্যসমূহ এটি ২ ধরনের। যথা: (i) প্রাথমিক পণ্য: হিমায়িত খাদ্য, চা, কৃষিজাত পণ্য, (ii) শিল্পজাত পণ্য তৈরি পোশাক, নীটওয়্যার, রাসায়নিক দ্রব্য, চামড়া, পাট ও পাটজাত দ্রব্য, সিরামিক দ্রব্য, পাদুকা, প্রকৌশল দ্রব্যাদি। প্রধান আমদানি পণ্যসমূহ: এটি কয়েক ধরনের হয়ে থাকে। (i) প্রাথমিক দ্রব্যসমূহ চাল, গম, তেলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, (ii) শিল্পজাত পণ্যসমূহ ভোজ্যতৈল, সার, ক্লিংকার, স্টেপল ফাইবার, (iii) মূলধনী দ্রব্যসামগ্রী, (iv) অন্যান্য পণ্য (EPZ সহ)
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
উদ্দীপকের স্যামুয়েলসন যে দেশের কথা বলছেন ঐ দেশের প্রধান আমদানি ও রপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

