বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্টাবলি বর্ণনা কর।
উত্তর: যখন দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্যদ্রব্য বিনিময় হয়, তখন তাকে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের রপ্তানি দ্রব্যের মধ্যে বেশিরভাগই কৃষিজদ্রব্য, পাট, চা, চিংড়ি, তামাক প্রভৃতি। তবে বর্তমানে তৈরি পোশাক, কাগজ, রেয়ন প্রভৃতি দ্রব্যের মতো শিল্পজাত পণ্যও রয়েছে। কিন্তু বাংলাদেশের আমদানি বাণিজ্যের ৭৫ ভাগই শিল্প পণ্য, খনিজ তেল, ঘড়ি, ফ্রিজ, ক্যালকুলেটর প্রভৃতি, বাংলাদেশের রপ্তানির চেয়ে আমদানি পণ্যের আধিক্য বেশি। তাই এদেশের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য সর্বদাই প্রতিকূল অবস্থায় থাকে। এদেশের নিজস্ব বিমান ব্যবস্থা ও জাহাজ কম থাকায় বৈদেশিক বিমান কোম্পানি ও জাহাজের ওপর নির্ভরশীল হতে হয়। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ বিশেষ করে চীন, মায়ানমার, ভারত প্রভৃতি দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিজয়ান। বৈদেশিক বাণিজ্য নীতি হিসেবে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির প্রড়ি নাজর দেওয়া হয়েছে। এছাড়া জনশক্তি রপ্তানি, বাণিজ্যের গতি, বাণিজ্য এলাকার বিস্তৃতি প্রভৃতি বৈশিষ্ট্য বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ফুটে ওঠে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্টাবলি বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

