উল্লিখিত দেশটিতে স্যামুয়েলসন বিনিয়োগ বা বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ করার উপযুক্ত কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের স্যামুয়েলসন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন এজন্য যে, এদেশে বাণিজ্যের জন্য অনুকূল অবস্থা রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র আয়তনের একটি বৃহৎ জনগোষ্ঠীর দেশ। এদেশের ক্ষুদ্র আয়তনের মধ্যেই খনিজ সম্পদ, মানবসম্পদ, ভৌগোলিক অনুকূল অবস্থা বিদ্যমান। বর্তমানে এদেশে শিল্পকারখানার সংখ্যা ক্রমান্বয়েই বেড়ে চলেছে। শিল্প হিসেবে এদেশে তৈরি পোশাক শিল্পের সংখ্যা সবচেয়ে বেশি। পোশাক শিল্পের জন্য প্রচুর জনবল দরকার যা বাংলাদেশের মতো জনবহুল দেশে রয়েছে। এদেশের বেশিরভাগ লোকই দরিদ্র। যে কারণে তারা কম মজুরিতে পোশাক শিল্পে কর্মরত রয়েছে। ফলে শ্রমিক সহজলভ্যতার কারণে এদেশে প্রচুর পরিমাণে পোশাক শিল্প গড়ে উঠেছে। এসব শিল্প থেকে উৎপাদিত পোশাক বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে উৎপাদিত পোশাকগুলো বাইরের দেশে রপ্তানি করা হচ্ছে। তাছাড়া এসব শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সহজে ও সুলভ মূল্যে পার্শ্ববর্তী দেশগুলোতে আমদানি করার সুযোগ রয়েছে। ফলে সহজেই এ শিল্প দ্রুত বিকশিত হয়েছে। আর শিল্প উন্নতি হওয়ার সাথে সাথে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করা হচ্ছে। কেননা শিল্পের কাঁচামাল আমদানি করতে এবং শিল্পে উৎপাদিত পণ্য রপ্তানি করার জন্য পণ্যগুলো বন্দরে আনতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। বাংলাদেশে বর্তমানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। অন্যদিকে পোশাক আমদানি, উৎপাদন ও রপ্তানিতে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনের মাধ্যমে সাহায্য-সহযোগিতা করছে। সুতরাং বলা যায়, উল্লিখিত কারণে উদ্দীপকের স্যামুয়েলসন এদেশে বাণিজ্যের জন্য বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
উল্লিখিত দেশটিতে স্যামুয়েলসন বিনিয়োগ বা বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

