উদ্দীপকে সুমন ও রাজীবের আলোচনাকৃত বিষয় কোন পণ্যের ইঙ্গিত প্রদান করে? বৈদেশিক মুদ্রা অর্জনে এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমন ও রাজীবের আলোচনাকৃত বিষয় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রচলিত ও অপ্রচলিত পণ্যের ইঙ্গিত প্রদান করে যা বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে। বাংলাদেশ থেকে প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানির ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে; তা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ থেকে যেসব পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক, হস্তশিল্পজাত দ্রব্য, চিংড়ি, ওষুধ, বিভিন্ন ধরনের অর্থকরী ফসল প্রভৃতি। এসব পণ্যসামগ্রী বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা হয়। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। তাছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও অগ্রগতি সাধিত হয়, দারিদ্র্য দূরীভূত হয়। উৎপাদিত শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত থাকে বলে বেকারত্ব দূর হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে বলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি ক্ষেত্রেও উন্নতি হয়।.. বাংলাদেশের জনসংখ্যা অধিক বলে এসব দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে কাজে লাগিয়ে শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রীর উৎপাদনমূল্য কম হয় বলে বিদেশে প্রতিযোগিতামূলক বাজারে কমমূল্যে রপ্তানি করা যায়। ফলে অন্যান্য দেশের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা আয় করে; যা দেশের উন্নয়নে ব্যবহৃত হয়। সুতরাং বলা যায়, বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত পণ্যসামগ্রীর চাহিদা বেশি থাকায় বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। এর ফলে উক্ত অর্থ এদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
উদ্দীপকে সুমন ও রাজীবের আলোচনাকৃত বিষয় কোন পণ্যের ইঙ্গিত প্রদান করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

