আরিফের সফরকৃত দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আরিফ যে এলাকায় ভ্রমণ করে সেটি হচ্ছে জাপান। এটি ভৌগোলিকভাবে ব্যবসায় বাণিজ্যের অনুকূলে। খনিজ সম্পদ থেকে শুরু করে শিল্পসম্পদ সবই এদেশে বিদ্যমান। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বেশ অগ্রগামী ভূমিকা পালন করছে। বাংলাদেশের সাথে জাপানের বাণিজ্যিক সম্পর্ক আমদানিনির্ভর। জাপান শিল্পে উন্নত একটি দেশ। এদেশের শিল্পে উৎপাদিত বিভিন্ন যন্ত্রপাতি যা বাংলাদেশ আমদানি করে থাকে। অন্যদিকে, বাংলাদেশে ভারী শিল্পের স্বল্পতাহেতু বিভিন্ন যন্ত্রপাতি, কলকব্জা, মেশিন টুলস প্রভৃতি উক্ত দেশ থেকে আমদানি করে থাকে। বাংলাদেশে ব্যবসায় বাণিজ্যের অনুকূল অবস্থা থাকায় জাপান বিশ্বের সব দেশের চেয়ে বেশি বিনিয়োগ করে থাকে। এছাড়া জাপান ভৌগোলিকভাবে খনিজ সম্পদে সমৃদ্ধ একটি এলাকা। চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত থাকায় এ অঞ্চলে প্রচুর মৎস্য সম্পদ রয়েছে এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত কাঁচামালের সহজলভ্যতার কারণে এ অঞ্চল থেকে প্রচুর পরিমাণ শিল্পদ্রব্য ও মৎস্য সম্পদ রপ্তানি করা যায়। বাংলাদেশ এদেশ থেকে প্রচুর পরিমাণে শিল্পদ্রব্য আমদানি করে থাকে। পরিশেষে বলা যায়, আরিফের সফরকৃত অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচক।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
আরিফের সফরকৃত দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলক বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

