যকলাম-৩ এ অপ্রচলিত পণ্যসমূহের তালিকা দেওয়া হয়েছে।
এসব পণ্য হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্যদ্রব্য, নীটওয়্যার প্রভৃতি। বাংলাদেশের অপ্রচলিত পণ্যসমূহের মধ্যে বৈদেশিক মুদ্রা উপার্জনের দিক হতে বর্তমানে তৈরি পোশাকের অবস্থান প্রথমে। স্বল্পদাম ও গুণগত মানের জন্য বিদেশে বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পশ্চিম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ বাংলাদেশের তৈরি পোশাকের বিশাল বাজার রয়েছে। উক্ত পণ্যসমূহ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। বর্তমানে বিদেশে বাংলাদেশি তৈরি পোশাকের গুণগত মানের কারণে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তৈরি পোশাকের পর রপ্তানিতে হিমায়িত খাদ্যসামগ্রী অন্যতম। বাংলাদেশ নানা প্রকার টাটকা ও শুকনো মাছ, হিমায়িত মাছ, চিংড়ি ও ব্যাঙের পা, হস্তশিল্পজাত দ্রব্য, নীটওয়্যার দ্রব্য প্রভৃতি রপ্তানি করে। এ অপ্রচলিত পণ্য থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও অপ্রচলিত পণ্যসমূহের মধ্যে রাসায়নিক দ্রব্যও রয়েছে।
সুতরাং বলা যায়, উল্লিখিত অপ্রচলিত পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। তাই এসব অপ্রচলিত পণ্যের গুরুত্ব অপরিসীম।