উদ্দীপকের স্যামুয়েলসন বাংলাদেশে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য বিদ্যমান। বাংলাদেশ থেকে বিভিন্ন সামগ্রী রপ্তানি করা হয় এবং বাংলাদেশে বিভিন্ন পণ্যসামগ্রী অন্যদেশ থেকে আমদানি করা হয়। নিচে বাংলাদেশের প্রধান আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্যসমূহের তালিকা উপস্থাপন করা হলো-
প্রধান রপ্তানি পণ্যসমূহ এটি ২ ধরনের। যথা: (i) প্রাথমিক পণ্য: হিমায়িত খাদ্য, চা, কৃষিজাত পণ্য, (ii) শিল্পজাত পণ্য তৈরি পোশাক, নীটওয়্যার, রাসায়নিক দ্রব্য, চামড়া, পাট ও পাটজাত দ্রব্য, সিরামিক দ্রব্য, পাদুকা, প্রকৌশল দ্রব্যাদি। প্রধান আমদানি পণ্যসমূহ: এটি কয়েক ধরনের হয়ে থাকে। (i) প্রাথমিক দ্রব্যসমূহ চাল, গম, তেলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, (ii) শিল্পজাত পণ্যসমূহ ভোজ্যতৈল, সার, ক্লিংকার, স্টেপল ফাইবার, (iii) মূলধনী দ্রব্যসামগ্রী, (iv) অন্যান্য পণ্য (EPZ সহ)