Y বাণিজ্য সংঘটিত হওয়ার যে কারণ রয়েছে বলে তুমি মনে 8 কর তা বিশ্লেষণ কর।
উত্তর: Y দ্বারা আন্তর্জাতিক বাণিজ্য বোঝানো হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে জড়িত দেশগুলো নিজেদের পক্ষে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করে। এ প্রেক্ষিতেই আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক বাণিজ্য যেসব নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলো নিচে আলোচনা করা হলো- পৃথিবী বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভক্ত। কোথাও নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, কোথাও বর্ষাবিধৌত মৌসুমি আবার কোথাও শুষ্ক অঞ্চল, কোথাও উষ্ণ কিংবা নাতিশীতোষ্ণ পরিবেশ, কোথাও হিমশীতল তুষারশুভ্র ভূপ্রকৃতি অর্থাৎ দেশ-দেশান্তরে পরিবেশের বৈষম্য লক্ষ করা যায়। প্রাকৃতিক পরিবেশের এ বৈষম্যের ওপর ভিত্তি করেই আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদিত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হয়। যেসব দেশে লোকবসতি পাতলা এবং স্থানীয় চাহিদা কম সেখান থেকে উদ্বৃত্ত কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য রপ্তানি করা হয়ে থাকে। আবার জনসংখ্যার চাপ অধিক এবং এর ফলে চাহিদাও বেশি, অথচ কিছু দেশে নিজ উৎপাদনের ওপর ভিত্তি করে এদের পক্ষে চাহিদা মেটানো সম্ভব নয়। ফলে তারা আমদানি করে। উন্নত জীবনযাত্রার মান আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিফলিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মাথাপিছু আয় অর্থাৎ ক্রয়ক্ষমতা অধিক থাকায় স্বাভাবিকভাবেই তার আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ অধিক। অর্থনৈতিক ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি স্থানগত এবং কালগত অসুবিধা দূর করে। বর্তমান বিশ্বে পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। এছাড়া সরকারি নিয়ম-নীতি, রাজনৈতিক আস্থা প্রভৃতির ওপরও নির্ভর করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
Y বাণিজ্য সংঘটিত হওয়ার যে কারণ রয়েছে বলে তুমি মনে 8 কর তা বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
