জামাল সাহেবের জন্য সুলভ ও সহজলভ্য যাতায়াত পথ ব্যাখ্যা কর। ৩
উত্তর: উদ্দীপকে জামাল সাহেবের সহজলভ্য ও সুলভ যাতায়াত পথ কোনো কোনো ক্ষেত্রে জলপথ আবার কোনো ক্ষেত্রে সড়কপথ ব্যবহার করা যেতে পারে। কারণ তিনি বরিশাল হতে চাল, দিনাজপুর হতে গম, যশোর হতে চিনি, দক্ষিণ কোরিয়া হতে হিমায়িত খাদ্য নিয়ে আসেন। উদ্দীপকে জামাল সাহেব বরিশাল থেকে চাল আনতে নদীপথই উত্তম যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেছে নিবেন। কেননা বরিশালের সাথে যেকোনো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে নদীপথ দ্বারা। বিশেষ করে ঢাকার সাথে বরিশালের উত্তম যোগাযোগ ব্যবস্থা নদীপথ। তাই এ পথেই চাল আমদানি সুলভ ও সহজলভ্য। তিনি দিনাজপুর থেকে গম আমদানি করতে সড়কপথ অথবা রেলপথ ব্যবহার করতে পারেন। কেননা দিনাজপুর থেকে ঢাকার সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এরপর যশোর হতে চিনি আনতে তিনি রেলপথ ব্যবহার করতে পারেন। কারণ, ঢাকার সাথে যশোরের রেলপথের সংযোগ রয়েছে। এছাড়া রেলপথে সুলভমূল্যে অনেক বেশি মালামাল পরিবহন করা যায়। অন্যদিকে তিনি শুধু অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেন নি। কেননা তিনি দেশের বাইরেও বাণিজ্য করে আন্তর্জাতিক বাণিজ্যেও অংশগ্রহণ করেছেন। যেমন, দক্ষিণ কোরিয়া থেকে হিমায়িত খাদ্য আমদানি করে এদেশে বিক্রি করেন। এক্ষেত্রে সমুদ্রপথ হচ্ছে সহজলভ্য ও সুলভ যোগাযোগ পথ। এজন্য তিনি বিমানপথও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে ব্যয়ও বেশি হবে। সুতরাং বলা যায়, বিভিন্ন অঞ্চলভেদে ও দেশভেদে যোগাযোগ পথের সুবিধা অনুযায়ী বাণিজ্য হয়ে থাকে। আলোচ্য উদ্দীপকের জামাল সাহেব তার সুবিধা অনুযায়ী অঞ্চলভেদে এক এক ধরনের যাতায়াত পথ অবলম্বন করেন।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
জামাল সাহেবের জন্য সুলভ ও সহজলভ্য যাতায়াত পথ ব্যাখ্যা কর। ৩
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
