ক' দেশটি রপ্তানিকারক দেশসমূহের মধ্যে শীর্ষে- এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দেশটি হচ্ছে চীন। এটি রপ্তানিকারক দেশসমূহের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। চীন অনেকগুলো কারণে রপ্তানি ক্ষেত্রে শীর্ষে রয়েছে। তন্মধ্যে ভৌগোলিক কারণ, অর্থনৈতিক কারণ ও সাংস্কৃতিক কারণ উল্লেখযোগ্য। ভৌগোলিকভাবে চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দেশ। এদেশের জনসংখ্যাও সারাবিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এর চারপাশে বিভিন্ন ধরনের সাগর, নদনদী ও পাহাড় দ্বারা বেষ্টিত রয়েছে। এ অঞ্চলের মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। যেমন- প্রাকৃতিক গ্যাস, লোহা, সোনা, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি। এসব খনিজ সম্পদকে কাজে লাগিয়ে চীন বিভিন্ন ধরনের শিল্পোৎপাদন করছে। অন্যদিকে বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে উক্ত শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত করেছে। এর ফলে শিল্প থেকে বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদন করছে যা সারা বিশ্বব্যাপী রপ্তানি হচ্ছে। আবার, চীনাদের কৃষির ওপর ব্যাপক গবেষণার ফলে তারা কৃষিক্ষেত্রে বিরাট 'সফলতা অর্জন করছে। অল্প জমিতে তারা অধিক ফসল উৎপাদন করতে শিখেছে। ফলে উক্ত ফসল তাদের বৃহৎ জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকছে। এই উদ্বৃত্ত বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও অর্থকরী ফসল সারাবিশ্বে রপ্তানি করছে। এভাবে ভৌগোলিক ও অর্থনৈতিক নিয়ামকের অনুকূল পরিবেশের জন্য চীন বর্তমানে স্বয়ংসম্পূর্ণ ও রপ্তানিতে শীর্ষ দেশে পরিণত হয়েছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
ক' দেশটি রপ্তানিকারক দেশসমূহের মধ্যে শীর্ষে- এর কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
