খ' 'গ' দেশগুলোর সাথে 'ঘ' দেশটির বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: খ' দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র 'গ' দেশটি হলো জাপান এবং 'ঘ' দেশটি হচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রধান আমদানি-রপ্তানি দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সবচেয়ে বেশি ও ঘনিষ্ঠ। তৈরি পোশাক আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য এবং যার প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র। তাই পোশাক শিল্পের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার রয়েছে। ১৯৭২ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) সময়কালে বাংলাদেশ ৬৪৩৯৭৭ মিলিয়ন ডলার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। এর বিপরীতে ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করেছে মাত্র ১৭৫৩ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য। যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক দিক ফুটে উঠেছে। অপরদিকে, 'গ' অর্থাৎ জাপানের সাথেও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। স্বাধীনতা সংগ্রামে জাপান বাংলাদেশকে সহযোগিতা করায় বাংলাদেশ-জাপান সম্পর্ক স্বাধীনতাত্তোরকাল থেকেই সৌহার্দ্যপূর্ণ। আমদানি-রপ্তানি বাণিজ্যে দুই দেশেরই অবস্থান বন্ধুসুলভ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২২- ২৩ (জুলাই-ফেব্রুয়ারি) অর্থবছরে জাপান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ১৮৫৮ মিলিয়ন মার্কিন ডলার। পক্ষান্তরে, বাংলাদেশ জাপানে ১১০১ মিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করে। সুতরাং বলা যায়, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র ও জাপানের আমদানি- রপ্তানি বাণিজ্যের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
খ' 'গ' দেশগুলোর সাথে 'ঘ' দেশটির বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
