উদ্দীপকে উল্লিখিত 'ক' সংস্থাটি কোন সংগঠনের প্রতিচ্ছবি তার পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' সংস্থাটি বিশ্ববাণিজ্য সংস্থা WTO (World Trade Organization). বিশ্ববাণিজ্য সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু, সুন্দর ও বাধাহীনভাবে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করা। বিশ্বায়নের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে GATT (General Agreement on Tariffs and Trade)-এর উত্তরসূরি হিসেবে বিশ্ববাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এ সংস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমান এর সদস্য সংস্থা ১৫৩। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এর সদর দপ্তর অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) পর. ১৯৪৭ সালে পুঁজিবাদী রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়ন, নতুন নতুন বাজার দখল এবং সর্বোপরি বিশ্ব অর্থনীতির ওপর একটা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষে GATT-এর কার্যক্রম শুরু হয়। মূলত GATT চুক্তি বাস্তবায়নের আদেশনামা নিয়ে এ সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' সংস্থাটি কোন সংগঠনের প্রতিচ্ছবি তার পরিচয় দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
