বাংলাদেশের উন্নয়নে উদ্দীপকের সংস্থাটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের উন্নয়নে উদ্দীপকের WTO সংস্থাটির ভূমিকা অতান্ত পুরুত্বপূর্ণ। বিশ্ববাণিজ্য সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু, সুন্দর ও বাধাহীনভাবে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করা। বাংলাদেশ WTO সংস্থাটির সদস্য দেশ হওয়ায় বাংলাদেশের বাণিজ্যিক উন্নয়নেও সংস্থাটি সহায়তা করে আসছে। বিশ্ববাণিজ্য সংস্থা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য চুক্তি সম্পাদন ও পরিচালনা করে। ফলে বাংলাদেশ থেকে অন্য দেশে পণ্য রপ্তানি এবং অন্য দেশ থেকে বাংলাদেশে আমদানি বিষয়ে চুক্তি সম্পাদন করে বিশ্ববাণিজ্য সংস্থা। সম্পাদিত চুক্তি পরিচালনার দায়িত্বও পালন করে এই সংস্থাটি। বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের সাথে অন্যদেশের বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে দায়িত্ব পালন করে এ সংস্থা। আবার বাণিজ্যসংক্রান্ত বিষয়ে দুটি দেশের মধ্যে অনেক সময় বিরোধের সৃষ্টি হয়, বাণিজ্যিক উন্নয়নের ক্ষেত্রে যা বাধার সৃষ্টি করে, অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে সংস্থাটি দুই দেশের মধ্যস্বকারী হিসেবে কাজ করে। বাংলাদেশের সাথে অন্যদেশের বাণিজ্যিক ক্ষেত্রে বিরোধ সৃষ্টি হলে তা নিষ্পত্তি করে এ সংস্থা। অর্থাৎ বিশ্ববাণিজ্য সংস্থা বাণিজ্যসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণে দায়িত্ব পালন করে। এছাড়া সংস্থাটি বাংলাদেশকে কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাণিজ্যনীতি-সংক্রান্ত বিষয়াবলিতে সাহায্য করে। সুতরাং বাংলাদেশের বাণিজ্যিক উন্নয়নে বিশ্ববাণিজ্য সংস্থার অবদান অনস্বীকার্য।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
বাংলাদেশের উন্নয়নে উদ্দীপকের সংস্থাটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
