উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত দেশটির অবস্থানিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ ২০°৩৪ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাই এদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এদেশের তিনদিকে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর ও মায়ানমার। অসংখ্য নদীর সমন্বয় ঘটেছে বলে এদেশকে নদীমাতৃক দেশ বলে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত দেশটির অবস্থানিক বৈশিষ্ট্য ব…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি ভারসাম্য অবস্থা দেশভিত্তিক রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার ২০১৮ রিপোর্ট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের জুলাই- ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়কালে ৫৮৪৬.৬৪ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যা দেশের মোট রপ্তানির শতকরা ১৬.৭৮ ভাগ। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্যসমূহ হলো তৈরি পোশাক, নিটওয়্যার, হিমায়িত চিংড়ি ক্যাপ, হোম টেক্সটাইল ইত্যাদি।
পক্ষান্তরে, অর্থনৈতিক সমীক্ষার ২০১৮ রিপোর্ট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে ১,৩৫৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য।
তাই বলা যায়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে তার চেয়ে বহুগুণ পণ্য ঐ দেশে রপ্তানি করে। তাই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে।