উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বাণিজ্যের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য দুই দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে বোঝায়। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বাণিজ্যের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করা হলো: বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে দেশীয় রপ্তানিযোগ্য প্রচলিত ও প্রচলিত পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি হয়েছে। বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়ছে। শিল্পায়নের জন্য উদার ভিত্তিতে কাঁচামাল, যন্ত্রাংশ আমদানির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে শিল্পের উন্নতিসাধনে সহায়তা দান করছে। দেশীয় চাহিদা অনুযায়ী বৈদেশিক বাণিজ্যের দেশে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি করা হয়। বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে এসব শ্রমিকের কর্মসংস্থানের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম উদ্দেশ্য। অন্যদিকে, বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশ স্বল্পসংখ্যক পণ্য রপ্তানি করে থাকে। রপ্তানির পণ্য অধিক না থাকায় রপ্তানি বাণিজ্যে উন্নতি লাভ করতে পারছে না। বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশগুলোতে কতিপয় প্রচলিত দ্রব্যের ওপর কোটা আরোপ করায় বাংলাদেশের রপ্তানি পণ্য হ্রাস পেয়েছে। পশ্চিমা শিল্পোন্নত দেশসমূহের বাণিজ্যিক জোট পণ্য রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে বলে বাণিজ্য হ্রাস পেয়েছে। পোশাক শিল্পে মাঝে মাঝে বড় দুর্ঘটনা ঘটে। ফলে পোশাক রপ্তানি সময়মতো করা যায় না। শ্রমিকের অভাব, বিদ্যুৎ সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতি কারণে পণ্যদ্রব্য উৎপাদনে অনেক সময় লাগে। ফলে যথাসময় পণ্য রপ্তানি না হওয়ায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে খুব অসুবিধায় পড়তে হয়। পরিশেষে বলা যায়, উপরিউক্ত আলোচিত বিষয়সমূহ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান সুবিধা ও অসুবিধা।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বাণিজ্যের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
