জনশক্তি রপ্তানি বাংলাদেশে রপ্তানি আয়ের অন্যতম উৎস'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের জনশক্তি একটি বিরাট সম্পদ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে জনশক্তির ভূমিকা ব্যাপক। বাংলাদেশ ক্ষুদ্র আয়তনের একটি বিশাল জনঅধ্যুষিত দারিদ্র্যপীড়িত দেশ। এদেশের বেশিরভাগ জনগোষ্ঠীই অশিক্ষিত ও অর্ধশিক্ষিত।' এদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে তিনটি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে জনশক্তি অন্যতম। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জনশক্তি রপ্তানি বিরাট ভূমিকা পালন করে থাকে। জনশক্তি রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তা দেশের মানুষের দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নেও এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। জনশক্তি রপ্তানির ফলে দেশে বেকারত্ব হ্রাস পায়। এতে দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধিত হয়। সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দরিদ্র জনবহুল দেশের জন্য জনশক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ জনশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তাই বলা যায়, জনশক্তি রপ্তানি বাংলাদেশে রপ্তানি আয়ের অন্যতম উৎস।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
জনশক্তি রপ্তানি বাংলাদেশে রপ্তানি আয়ের অন্যতম উৎস'- উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
