গ' ও 'ঘ' বাণিজ্যের মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করছে?- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'গ' দ্বারা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি বাণিজ্যকে 'এবং 'ঘ' দ্বারা রপ্তানি বাণিজ্যকে বোঝানো হয়েছে। দুটি বাণিজ্যই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের বিশাল জনবহুল দেশ। এদেশের অর্থনীতি কৃষিনির্ভর। তবে বর্তমানে কাঁচামাল আমদানি করার কারণে কিছুটা শিল্পনির্ভরও হচ্ছে। এছাড়াও দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে এদেশের অর্থনীতি অনেকটা সচল হয়ে উঠেছে। সাধারণত একটি দেশের অর্থনীতি শক্তিশালী হবে তখনই যখন আমদানি বাণিজ্যের তুলনায় রপ্তানি বাণিজ্য বেশি হবে। বাংলাদেশের ক্ষেত্রেও রপ্তানি বাণিজ্য অর্থনৈতিক অগ্রগতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করে চলছে। বাংলাদেশের একটি প্রধান শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প। এ দেশের অধিক জনসংখ্যার কারণে উক্ত শিল্পে শ্রমিক সস্তা, অনুকূল জলবায়ু প্রভৃতি বিদ্যমান। যার কারণে দেশে উক্ত শিল্প গড়ে উঠেছে এবং শিল্প থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে, যা রপ্তানি বাণিজ্যের আওতাভুক্ত। আবার, এদেশে অধিক জনসংখ্যার কারণে অনেক শ্রমশক্তি বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে; যা রপ্তানি বাণিজ্যের আওতাভুক্ত। কিন্তু এই শিল্পের কিছু কাঁচামাল বাইরের দেশ থেকে আমদানি করা হচ্ছে যার ফলে এদেশীয় মুদ্রা বাইরের দেশে চলে যাচ্ছে। যার ফলে দেশীয় মুদ্রা হ্রাস পাচ্ছে এবং অর্থনৈতিক অগ্রগতি মন্থর হচ্ছে। তাই রপ্তানি বাণিজ্যকে সম্প্রসারিত করার জন্য দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সুতরাং বলা যায় যে, 'গ' ও 'ঘ' চিহ্নিত বাণিজ্যের মধ্যে 'ঘ' অর্থাৎ রপ্তানি বাণিজ্যই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
গ' ও 'ঘ' বাণিজ্যের মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
