ক' বাণিজ্য বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর
উত্তর: ক' বাণিজ্য বলতে অভ্যন্তরীণ বাণিজ্যের কথা বলা হয়েছে। উক্ত বাণিজ্য বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সাধারণত গ্রাম বা হাট থেকে কাঁচামাল ও খাদ্যশস্য সংগ্রহ করা হয় এবং উৎপাদিত শিল্প জেলা সদর, গঞ্জ ও হাটে বণ্টন করা হয়। এ বাণিজ্যের মাধ্যমে দেশের চাহিদা ও ভোগের সমন্বয় ঘটে। অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সড়কপথ, রেলপথ ও নদীপথ। অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে এদেশের বিভিন্ন অঞ্চলে পণ্যসামগ্রী আদান-প্রদান করা হয়। অর্থাৎ ঘাটতি স্থানে উদ্বৃত্ত স্থান হতে পণ্য নিয়ে যাওয়া হয়। এতে বাংলাদেশের সমগ্র অঞ্চলেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি তখনই বিকাশ লাভ করে যখন দেশটির সমগ্র অঞ্চল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এক্ষেত্রে সমগ্র অঞ্চলের উন্নতিতে অভ্যন্তরীণ বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বাণিজ্য করতে হলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয় এবং এই খাতে প্রচুর লোক কর্মে নিয়োজিত থাকে। ফলে বেকারত্ব লাঘব হয়। পরিশেষে বলা যায়, অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে একটি দেশ সার্বিকভাবে অর্থনৈতিক অগ্রগতি লাভ করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য · সৃজনশীল
ক' বাণিজ্য বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
