উদ্দীপকে 'B [গণিত] চিহ্নিত অঞ্চলে সমুদ্রবন্দর গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: B [গণিত] চিহ্নিত অঞ্চলে সমুদ্রবন্দরটি হলো চট্টগ্রাম সমুদ্রবন্দর। যা গড়ে ওঠার পেছনে বিভিন্ন ভৌগোলিক নিয়ামক কাজ করেছে। সমুদ্রবন্দর গড়ে ওঠার অন্যতম নিয়ামক হলো পোতাশ্রয়। চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছাকাছি পোতাশ্রয় রয়েছে। এ পোতাশ্রয়ে জাহাজগুলো সহজেই ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়গ্রহণ করতে পারে। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বলে অনেক জাহাজ একসাথে পোতাশ্রয়ে অবস্থান করতে পারে। তাই বলা যায়, চট্টগ্রাম সমুদ্রবন্দর গড়ে ওঠার পেছনে পোতাশ্রয়ের প্রভাব রয়েছে। তাছাড়া এ বন্দরটি গড়ে ওঠার অন্যতম কারণ হলো এটি শৈলমুক্ত। চট্টগ্রাম বন্দরের উপকূল সমুদ্র বেশ গভীর। এতে সব ধরনের জাহাজ বন্দরে যাতায়াত করতে পারে। জাহাজ নির্মাণ, মালের গুদাম ইত্যাদি নির্মাণের জন্য এ বন্দরের বিশাল সমভূমি রয়েছে। এ বন্দরের সাথে পণ্য আনা-নেওয়ার জন্য ভালো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এছাড়া এ বন্দরের উপযুক্ত বিস্তৃত পশ্চাদভূমিও রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'B [গণিত] চিহ্নিত অঞ্চলে সমুদ্রবন্দরটি গড়ে ওঠার পেছনে যেসব নিয়ামক কাজ করছে তন্মধ্যে পোতাশ্রয়, পশ্চাদভূমি, ভগ্ন তটরেখা, শৈলমুক্ততা, উপকূলের গভীরতা, সুবিস্তৃত সমভূমি, জলবায়ু, উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, উল্লেখযোগ্য।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
উদ্দীপকে 'B চিহ্নিত অঞ্চলে সমুদ্রবন্দর গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্য…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
