হাতিরঝিল প্রকল্পের মতো প্রকল্পগুলোর কারণে প্রতিবছর বাংলাদেশের যোগাযোগ পথের কী পরিবর্তন হয় তার তালিকা তৈরি কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হাতিরঝিল প্রকল্পের মতো বাংলাদেশের যোগাযোগ পথের অনেক পরিবর্তন হয়। এক রাস্তার সাথে যখন অন্য একটি রাস্তার মধ্যে সংযোগ করা হবে তখন মাঝে ছোট নদী অথবা হ্রদ অথবা ঝিল থাকলে সেখানে নতুন নতুন ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে হবে। আড়াআড়িভাবে এ রকম রাস্তা নির্মাণের ফলে একটি জেলার মহাসড়কের সাথে অন্য একটি জেলার মহাসড়কের মধ্যে সংযোগ সৃষ্টি হয়। ফলে বিভিন্ন শহরের সাথে যোগাযোগের পথ অনেক প্রশস্ত হয় এবং পরিবহন ও বাণিজ্য ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়। প্রকল্পগুলোর কারণে প্রতিবছর বাংলাদেশের সড়ক পথের দৈর্ঘ্যের পরিমাণে পরিবর্তন হচ্ছে। যেমন- জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পরিমাণ বাড়ছে, কাঁচা সড়কের পরিমাণ কমছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন সড়কপথ তৈরি করা হচ্ছে। স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য রেল ও নদীপথের পরিপূরক হিসেবে আঞ্চলিক মহাসড়ক নির্মিত হচ্ছে। সাধারণত কাঁচা সড়কগুলোকেই উন্নত করে পাকা সড়ক তৈরি করা হচ্ছে। তাই কাঁচা সড়কপথের পরিমাণ কমে যাচ্ছে। এভাবে দেখা যায়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্প দেশের। বিভিন্ন পরিবহন পথের দৈর্ঘ্য কম বেশি করে।কোর
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
হাতিরঝিল প্রকল্পের মতো প্রকল্পগুলোর কারণে প্রতিবছর বাংলাদেশের যোগায…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

