বরিশাল থেকে ঢাকায় ব্যবসায়িক পণ্য পরিবহনের জন্য কোন ধরনের যাতায়াত পথ ব্যবহার অধিক সুবিধাজনক? ব্যাখ্যা কর।
উত্তর: বরিশাল থেকে ঢাকায় পণ্য পরিবহনের জন্য নৌপথ অধিক সুবিধাজনক। বরিশাল ঢাকার দক্ষিণাংশে অবস্থিত। আর বাংলাদেশের দক্ষিণাংশ নৌপথে উন্নত। দক্ষিণাংশে অতিমাত্রায় নদীনালা থাকায় এখানে সড়কপথ উন্নতি লাভ করতে পারেনি। তাছাড়া সড়কপথে পণ্য পরিবহন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। বরিশালে নদী বেশি থাকায় বড় বড় লঞ্চ চলাচলে সুবিধা। এছাড়া নৌপথে পণ্য পরিবহনে খরচ কম, অধিক পণ্য পরিবহন করা যায় এবং ঝুঁকিও কম। এ কারণে বরিশাল হতে ঢাকায় পণ্যসামগ্রী পরিবহনে নৌপথ ব্যবহার করা সুবিধাজনক।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বরিশাল থেকে ঢাকায় ব্যবসায়িক পণ্য পরিবহনের জন্য কোন ধরনের যাতায়াত পথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

