বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পথের অনুকূল অবস্থা কী হতে পারে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঢাকা মহানগরীর হাতিরঝিল প্রকল্পের কথা বলা হয়েছে। এটি যোগাযোগ ব্যবস্থার একটি আধুনিক পদক্ষেপ। উক্ত যোগাযোগ পথের অনুকূল অবস্থার মধ্যে যানজট হ্রাস, সময়ের অপচয় হ্রাস, বিনোদন কেন্দ্রে রূপান্তর। প্রভৃতি। ঢাকা মহানগরীর যানজট অবস্থা খুবই ভয়াবহ। এ যানজট অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উক্ত যোগাযোগ পথের ব্যবস্থা করা হয়। এখানে কয়েকটি প্রধান রাস্তার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য লেকের ওপর দিয়ে ব্রিজ দেওয়া হয়। ফলে সহজেই এক রাস্তার লোক এ ব্রিজের মাধ্যমে অন্য রাস্তায় যেতে পারে। দীর্ঘসময় ধরে আর যানজটে থাকতে হয় না। হাতিরঝিলে ব্রিজ দেওয়ার পূর্বে এক রাস্তার লোকজন অন্য রাস্তায় যেতে চাইলে অনেক সময় ব্যয় হতো। কিন্তু এখন সময় অপচয় হ্রাস পেয়েছে। সুতরাং বলা যায়, যোগাযোগ পথের গুরুত্ব অপরিসীম। আধুনিকতার ছোঁয়ায় যোগাযোগ খাতকে আরও বেশি সমৃদ্ধ করেছে তারই উজ্জ্বল দৃষ্টান্ত হাতিরঝিল প্রকল্প। যেখানে একই সাথে যানজট দূর এবং অন্যদিকে বিনোদনের একটি উৎস হিসেবে কাজ করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পথের অনুকূল অবস্থা কী হতে পারে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

