বরিশাল ও চট্টগ্রাম উভয় অঞ্চলই কি ঢাকার সাথে অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য প্রয়োজনীয় পরিবহন ও যোগাযোগ সুবিধা বিদ্যমান? তুলনামূলক আলোচনা কর
উত্তর: বরিশাল ও চট্টগ্রাম উভয় অঞ্চলই ঢাকার সাথে অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য প্রয়োজনীয় পরিবহন ও যোগাযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। বরিশাল অঞ্চলের সাথে ঢাকায় যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। কারণ, মেঘনা নদীর মাধ্যমে দুই অঞ্চলের মধ্যে পরিবহন ও যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে নৌপথই হচ্ছে এ অঞ্চলের উত্তম মাধ্যম। তাছাড়া ঢাকার সাথে বরিশালের সড়কপথেও সংযোগ রয়েছে। তবে রেলপথের কোনো সংযোগ নেই। চট্টগ্রাম অঞ্চলের সাথে ঢাকার সংযোগ নৌ ও স্থল উভয় পথই রয়েছে। নৌপথে ভোলা হয়ে মেঘনা নদীপথে ঢাকায় পৌঁছানো যায়। তাছাড়া অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য স্থলপথ হিসেবে সড়কপথ ও রেলপথ এ অঞ্চলের উৎকৃষ্ট মাধ্যম। বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে বলা যায়, ঢাকার সাথে অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য বরিশাল ও চট্টগ্রাম উভয় অঞ্চলেরই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক। তবে চট্টগ্রাম. অঞ্চলের সাথে ঢাকা অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য নৌপথ ও স্থলপথ উভয়ই উত্তম। সুতরাং তুলনামূলকভাবে চট্টগ্রাম অঞ্চলেই ঢাকার সাথে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বরিশাল ও চট্টগ্রাম উভয় অঞ্চলই কি ঢাকার সাথে অভ্যন্তরীণ বাণিজ্যের জন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

