বাংলাদেশের রেলপথের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশের রেলপথটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। অথচ বাংলাদেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের রেলপথের উন্নয়নে দুর্নীতিরোধ, আধুনিকায়নসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। দক্ষ প্রশাসন ব্যবস্থা যেকোনো প্রতিষ্ঠানের উন্নয়নের চাবিকাঠি। বাংলাদেশ রেলওয়ে সর্বস্তরে দক্ষ ও যোগ্য লোক নিয়োগ করে দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে। এ লক্ষ্যে সম্প্রতি সরকার রেলওয়ে কর্তৃপক্ষ গঠন করেছে। রেলওয়ের আধুনিকীকরণের ব্যাপারে ব্যাপক গবেষণা চালাতে হবে। বিশ্বের উন্নত দেশসমূহ রেলওয়ে ব্যবস্থার উন্নতিকল্পে যে ব্যবস্থা গ্রহণ করেছে, সে ব্যবস্থা আমাদেরকেও গ্রহণ করতে হবে। যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নতুন রেলগাড়ির প্রচলন, বৈদ্যুতিক পাখা, রেলস্টেশন নির্মাণ, প্ল্যাট ফরম, ছাউনি নির্মাণ, গাড়িতে টয়লেটের উন্নতিসাধন, উন্নতমানের এবং বিভিন্ন মূল্যের খাবারের ব্যবস্থা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করতে হবে। রেলপথ ও ইঞ্জিনের সংস্কার এবং কর্মচারীদের সততা ও দায়িত্বজ্ঞান বাড়িয়ে দুর্ঘটনা হ্রাসের ব্যবস্থা করতে হবে। কঠোর আইন ও তার বাস্তবায়নের মাধ্যমে বিনা টিকিটে রেল ভ্রমণ বন্ধ করে এর উন্নতি করা সম্ভব। রেল পরিবহনকে অধিক নিরাপদ ও আনন্দদায়ক করার জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ রেলবিভাগের সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের যথেষ্ট পুরুত্ব প্রাক্কা সত্ত্বেও এর তেমন কোনো উন্নতি হচ্ছে না। তাই বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে বিনা টিকিটে যাত্রী পরিবহন জ্বালানি দুর্নীতিসহ সকল ভরের দুর্নীতি দূর করে যাত্রী ও পণ্যের নিরাপত্তা বিধানসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে এ পরিবহন ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে হবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বাংলাদেশের রেলপথের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা বর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

