উদ্দীপকে ইঙ্গিতকৃত পথ দুটির সুবিধাসমূহের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আরেফিন সাহেব প্রথমে নৌপথে পটুয়াখালী যান এবং পরবর্তীতে সড়কপথে মাইক্রোবাসের মাধ্যমে কুয়াকাটা যান, অর্থাৎ তার ব্যবহৃত পথদ্বয় হলো নৌপথ ও সড়কপথ। নিচে নৌপথ ও সড়কপথের সুবিধাসমূহের তুলনামূলক আলোচনা করা হলো- অনেক দেশের অর্থনৈতিক উন্নতি বহুলাংশে নৌ পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল। বিশেষ করে যেসব দেশ নদীবহুল সেসব দেশের অর্থনীতিতে জলপথ তথা নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য যেকোনো পরিবহনের তুলনায় জলপথে ভারী বস্তু একস্থান হতে অন্যস্থানে অতি সহজে ও সুলভে স্থানান্তরিত করা যায়। বাংলাদেশের ৭৫% অভ্যন্তরীণ যাত্রী ও বাণিজ্য পরিবহনকার্য জলপথেই সম্পাদিত হয়। বাংলাদেশের বিশ্ব-বাণিজ্য চলে সমুদ্র বন্দরের মাধ্যমে। এর মাধ্যমে বাইরের দেশের সাথে পণ্য আমদানি-রপ্তানির কাজ করা হয়। অন্যদিকে, বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথেরও বিশেষ সুবিধা রয়েছে। বিভিন্ন গ্রামাঞ্চলের মধ্যে সংযোগসাধনের জন্য সড়কপথই সর্বোৎকৃষ্ট উপায়। এমন অনেক স্থান আছে যেখানে রেলপথ বা জলপথ নেই । এসব স্থানে সড়কপথই একমাত্র অবলম্বন । বাংলাদেশের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম হলো সড়কপথ। কৃষিকাজের জন্য অতি প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ এবং উৎপাদিত পচনশীল কৃষিপণ্য এবং শিল্পকারখানার প্রয়োজনীয় কাঁচামাল ও উৎপাদিত পণ্য দেশের সর্বত্র পরিবহনের ক্ষেত্রে সড়ক পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে আরেফিন সাহেব কুয়াকাটা যাওয়ায় জন্য নৌপথে প্রথমে পটুয়াখালী যান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদী বেশি থাকায় সেখানে পরিবহন মাধ্যম হিসেবে নৌপথ সুলভ ও উত্তম মাধ্যম। পরবর্তীতে সড়কপথ ব্যবহার করে, কারণ প্রত্যন্ত অঞ্চলে যাওয়ায় জন্য সড়কপথ সুবিধা জনক।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত পথ দুটির সুবিধাসমূহের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
