ক ও খ কলামের যোগাযোগ কেন্দ্রসমূহের মাধ্যম অপেক্ষা গ কলামের যোগাযোগ কেন্দ্রসমূহের পরিবহন মাধ্যম শিল্প বিকাশে অধিক কার্যকরী বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'গ' কলামের যোগযোগ মাধ্যমটি হলো নৌ পরিবহন। পরিবহনের এ মাধ্যম 'ক' ও 'খ' কলামে নির্দেশিত রেল পরিবহনের তুলনায় শিল্প বিকাশে অধিক কার্যকরী। নৌ পরিবহন একটি দেশের শিল্প বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের নৌ পরিবহন গড়ে ওঠেছে এদেশের নদী ও সমুদ্রবন্দরকে কেন্দ্র করে। আর এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর এবং চালনা নদীবন্দর বাংলাদেশের শিল্প বিকাশে ভূমিকা রাখছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে নৌপথ সহজ ও সহজলভ্য হওয়ায় শিল্পের যন্ত্রপাতি, কলকব্জা প্রভৃতির সরবরাহ এ পথেই হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশ হতে ভারী শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও নৌ পরিবহন সুবিধাজনক যা রেলপথের মাধ্যমে সম্ভব হয়না। রেলপথ স্থাপন ব্যয়বহুল এবং সর্বত্র সম্ভবও নয়। ফলে এ পরিবহন পথে পণ্যদ্রব্য স্থানান্তর ও আমদানি-রপ্তানির ব্যয় অনেক বেশি। ফলে এ পথ ব্যবহার করে শিল্পের প্রসার ব্যয়বহুল। এছাড়া আমাদের দেশের নৌ বন্দরগুলোকে কেন্দ্র করে এর আশেপাশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেছে যা শিল্প বিকাশে ভূমিকা রাখছে। সুতরাং আলোচনা হতে বলা যায়, বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে রেল পরিবহনের চেয়ে নৌ পরিবহন ব্যবস্থা শিল্প বিকাশে অধিক কার্যকরী ভূমিকা রাখছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
ক ও খ কলামের যোগাযোগ কেন্দ্রসমূহের মাধ্যম অপেক্ষা গ কলামের যোগাযোগ …
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
