পণ্য পরিবহনের ক্ষেত্রে 'ক' নির্দেশিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অধিক ভূমিকা রাখছে- ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' নির্দেশিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের নৌ পরিবহনকে নির্দেশ করছে। পণ্য পরিবহনের মাধ্যমে এ দেশে নৌপথ অর্থনৈতিক অগ্রগতিতে সর্বাধিক ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে নৌপথের গুরুত্ব আলোচনা করা হলো। কৃষির উন্নয়নে ভূমিকা: সুলভ ও সহজ পরিবহন ব্যবস্থা ছাড়া কৃষিকার্যে উন্নতি হয় না। কৃষিক্ষেত্রে বীজ, সার, যন্ত্রপাতি, শ্রমিক প্রভৃতি নিয়ে যাওয়া এবং উৎপাদিত পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণে সুলভ নৌপরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। শিল্পোন্নয়নে ভূমিকা: নদীপথে শিল্পের কাঁচামাল সুলভে সংগ্রহ করা যায় এবং শিল্পজাত দ্রব্যও অল্প খরচে দেশের বিভিন্ন বাজারে প্রেরণ করা হয়ে থাকে। স্বল্প ব্যয়ে পরিবহন: অভ্যন্তরীণ জলপথে পরিবহন ও যাতায়াত খরচ খুবই কম। ফলে জলপথেই দেশের ৭৫% অভ্যন্তরীণ যাত্রী ও বাণিজ্য পরিবহন কার্য সম্পাদিত হয়ে থাকে। ভারী পণ্য পরিবহনের সুবিধা: অন্য যেকোনো পরিবহনের তুলনায় জলপথে ভারী বস্তু একস্থান হতে অন্যস্থানে অতি সহজে স্থানান্তরিত করা যায়। ব্যবসায়-বাণিজ্যের উন্নতি: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য নদীপথের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সুলভে পণ্য পরিবহনের কাজে নদীপথ খুবই উপযোগী। বন্যার তীব্রতা হ্রাস: দেশে জলপথের সংখ্যা তথা নাব্য নদী, জলাশয় বেশি থাকলে বন্যার পানি সহজেই সরে যেতে পারে। এর ফলে দুর্যোগের তীব্রতা হ্রাস পায়। উপরিউক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক জলপথের বা নৌ পথের উপর অনেকাংশেই নির্ভরশীল।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
পণ্য পরিবহনের ক্ষেত্রে 'ক' নির্দেশিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাংলা…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
