বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে প্রভাববিস্তার করে। বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটছে। যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার প্রসার, অর্থনৈতিক সম্পর্ক, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে যোগাযোগ স্থাপিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ সরকার বিশ্বায়ন ও বাজার অর্থনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনের প্রয়াসে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্য প্রযুক্তির মহাসড়কে অন্তর্ভুক্তিসহ নানা প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। টেলিফোন, মোবাইল, ফ্যাক্স, টেলেক্স, ই-মেইল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপিত করেছে।
বেতার তরঙ্গ ও স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।