বাংলাদেশের রেল পরিবহনের ইতিহাস বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশে প্রথম রেল পরিবহন ব্যবস্থা চালু হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর। এ সময় কলকাতা থেকে কুষ্টিয়া অবধি রেলপথ চালু হয়। বাংলাদেশের অভ্যন্তরে ১৮৮৫ সালের জানুয়ারি মাসে ঢাকা- নারায়ণগঞ্জ রেলপথে রেল চলাচল শুরু হয়। বাংলাদেশের সরকারি রেলপরিবহন সংস্থার সদর দপ্তর চট্টগ্রামে অবস্থিত। বাংলার প্রথম রেলপথ চালু হয় ১৮৫৪ সালে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত ৩৮ কিলোমিটার রেলপথের উদ্বোধনের মাধ্যমে। কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং আসামের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য পদ্মার উপরে ১৯১৫ সালের ৪ মার্চ দুই লেনবিশিষ্ট হার্ডিঞ্জ ব্রিজ রেল চলাচলের জন্য উদ্বোধন করা হয়। ১৯২০ সালে রেলওয়ে ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে ময়মনসিংহ থেকে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেললাইন রাষ্ট্রীয়করণ করা হয়। ১৯৪৭ সালের দেশ বিভক্তির পর পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান প্রায় ২,৬০৬.৫৯ কিমি. রেললাইন নিয়ে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে (ইবিআর) নামে পরিচিতি পায়। ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা বহুমুখী সেতু উন্মুক্তকরণের ফলে জামতৈল থেকে ইব্রাহিমাবাদ ব্রডগেজ রেলপথের মাধ্যমে পূর্ব-পশ্চিম রেল যোগাযোগ শুরু হয়। সর্বশেষ ১৪ এপ্রিল ২০০৮ তারিখে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর ফলে ঢাকা এবং কলকাতার মধ্যে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙে নতুন রেল মন্ত্রণালয় গঠন করা হয়।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বাংলাদেশের রেল পরিবহনের ইতিহাস বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
