উদ্দীপকের আলোকে বাংলাদেশের রেলওয়ের সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায় নির্দেশ কর।
উত্তর: বাংলাদেশ রেলওয়ে একটি দুর্নীতিগ্রস্ত জাতীয় প্রতিষ্ঠান। এর আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি। বাংলাদেশের রেলপথের বিভিন্ন সমস্যার পাশাপাশি কিছু সম্ভাবনাও বিদ্যমান রয়েছে। বাংলাদেশ রেলপথের প্রধান প্রধান সমস্যা হলো প্রয়োজনীয় স্লিপার ও পাথরের অভাব, উন্নত টেলিযোগাযোগের অভাব, পুরাতন রেলট্রাক, মান্ধাতার আমলের সিগন্যাল পদ্ধতি, ইঞ্জিন ও বগির অভাব, দুর্নীতি, মূলধনের অভাব, বিনা টিকিটে ভ্রমণ, দক্ষ কর্মীর অভাব এবং ঘন ঘন দুর্ঘটনা ও যাত্রী হয়রানি। বাংলাদেশ রেলওয়ের আলোচ্য সমস্যাবলি সমাধানকল্পে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলো হলো রেলপথের আধুনিকীকরণ, ওয়াগন আমদানি, বিনা টিকিটে ভ্রমণ রোধ, দক্ষ প্রশাসন গড়ে তোলা, যন্ত্রপাতির সুষ্ঠু সংরক্ষণের ব্যবস্থা, দুর্নীতি দমন, দুর্ঘটনা হ্রাস, বাজেট বৃদ্ধিকরণ, সরকার ও জনগণের সর্বাত্মক সহযোগিতা। বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের যথেষ্ট গুরুত্ব থাকা সত্ত্বেও আজও এর কোনো উন্নতি হচ্ছে না। তাই বাংলাদেশ সরকারকে রেলপথের যাবতীয় সমস্যার সমাধান, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সকল স্তরের দুর্নীতি দমন করে অর্থনৈতিক অগ্রগতিকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের রেলওয়ের সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায় …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
