উদ্দীপকে ইঙ্গিতকৃত মাধ্যমটি গড়ে উঠা অনুকূল পরিবেশসমূহ উল্লেখ কর।।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত মাধ্যমটি হলো জাহাজ যা সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে মাল নিয়ে পৌঁছায়। বন্দর গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ লাগে। নিচে সমুদ্রবন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করা" হলো: যে স্থানে জাহাজগুলো নিরাপদে আশ্রয় নিতে পারে সে স্থানকে পোতাশ্রয় বলে। পোতাশ্রয়ের অভ্যন্তরে সমুদ্রস্রোত, সমুদ্র ঢেউ ঝড়ঝাপটা প্রভৃতির প্রভাব মুক্ত থাকে। এ কারণে সমুদ্র উপকূল ভগ্ন থাকলে সহজে প্রোতাশ্রয় গড়ে ওঠে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে এরূপ পোতাশ্রয় বিদ্যমান। বন্দরের গঠন ও এর উন্নতি বহুলাংশে পশ্চাদভূমির ওপর নির্ভর করে। বন্দরের মাধ্যমে যে অঞ্চলের পণ্যদ্রব্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করা হয় তাকে ঐ বন্দরের পশ্চাদভূমি বলে। কৃষি, শিল্প, জনবহুল ও সমৃদ্ধশালী পশ্চাদভূমি বন্দর গঠনে সহায়ক। 1 t ভগ্ন তটরেখা বন্দর গঠনের পক্ষে খুবই উপযুক্ত। কারণ, ভগ্ন তটে বহু গভীর ও প্রশস্ত, খাঁড়ি দেখা যায়। এরূপ অবস্থায় অধিকসংখ্যক জাহাজ এক সাথে প্রোতাশ্রয়ে অবস্থান করতে পারে। এছাড়াও শৈলমুক্ততা, উপকূলীয় গভীরতা, জলবায়ু, সুবিস্তৃত সমভূমি, উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, পানীয় জল ও জ্বালানির ব্যবস্থা সমুদ্রবন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত মাধ্যমটি গড়ে উঠা অনুকূল পরিবেশসমূহ উল্লেখ কর।।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
