বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সমুদ্রপথের কথা বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্রপথের গুরুত্ব অত্যধিক। নিচে বাংলাদেশের অর্থনীতিতে যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বিশ্লেষণ করা হলো: আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সমুদ্রপথের গুরুত্ব অত্যধিক। বাংলাদেশের প্রধান দুইটি সমুদ্রবন্দর হলো চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দর। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই দুই বন্দরের ভূমিকা অপরিসীম। এই দু'টি বন্দরের যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য সহজ হয়েছে। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি সমুদ্রপথে বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি করা হয়। দেশের আমদানিরপ্তানি বাণিজ্যের শতকরা ৯৭ ভাগ এ বন্দরের মাধ্যমে সমুদ্রপথে সম্পাদিত হয়। এ বন্দরের মাধ্যমে বিভিন্ন কাজে বহুলোক নিয়োজিত থেকে তাদের জীবিকা নির্বাহ করে। এই সমুদ্রপথের বন্দরকে কেন্দ্র করে বহু শিল্পপ্রতিষ্ঠান গড় উঠেছে। বিদেশ থেকে পণ্য আমদানি করার সময় খুব অল্প খরচে সমুদ্রপথের মাধ্যমে পণ্য আমদানি করা হয়। আবার বিদেশে পণ্য রপ্তানি করার সময় খুব স্বল্প খরচে এই সমুদ্রপথে বিদেশে পণ্য রপ্তানি করা হয়। দেশের প্রয়োজনে প্রায় সব ধরনের পণ্যদ্রব্য এই সমুদ্রপথে আমদানি-রপ্তানি করা হয়। এছাড়াও পৃথিবীর বড় বড় বন্দরের সাথে সমুদ্রপথে সহজেই যোগাযোগ হচ্ছে। অতএব, বাংলাদেশের অর্থনীতিতে যোগাযোগ মাধ্যম সমুদ্রপথের ভূমিকা অপরিসীম। এই সমুদ্রপথে বন্দর গড়ে ওঠার কারণে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম হয়েছে এবং আমদানি- রপ্তানিও সহজতর হয়েছে। ফলে দেশের অর্থনৈতিক ত্বরান্বিত হচ্ছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
