চিত্রে প্রদর্শিত 'A [গণিত] স্থানে যে বন্দরগুলো গড়ে উঠেছে তার ভৌগোলিক নিয়ামকগুলো ব্যাখ্যা কর।
উত্তর: নদীর তীরবর্তী বাণিজ্য কেন্দ্রগুলো নদীবন্দর নামে পরিচিত। চিত্রে 'A [গণিত] স্থানটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু নদীবন্দরকে (বরগুনা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ ও আরিচা নদীবন্দর) দেখানো হয়েছে। যেগুলো গড়ে উঠার পিছনে বিভিন্ন ভৌগোলিক নিয়ামকের অবদান রয়েছে। চিত্রে উল্লিখিত নদীবন্দরগুলো গড়ে ওঠার জন্য নদীতে পানির পর্যাপ্ততা, বালুচর ও কর্দমমুক্ত খাত, সরল প্রকৃতির নদীখাত, পশ্চাদভূমির উপস্থিতি প্রভৃতি অনুকূল পরিবেশ রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীগুলোতে পর্যাপ্ত পানি থাকার কারণে নদীবন্দরগুলো গড়ে উঠেছে। এ কারণে নৌকা, লঞ্চ, স্টিমার নদীতে চলাচল করে সহজে পণ্যসামগ্রী আনা-নেওয়া করা যায়। নদীখাত বালুচর ও কর্দমমুক্ত হলে লঞ্চ, স্টিমার, নৌকা প্রভৃতি সহজেই পণ্যসামগ্রী নিয়ে বন্দর থেকে বিভিন্ন অঞ্চলে পরিবাহিত করতে পারে। তাছাড়া উক্ত নদীগুলো সরল প্রকৃতির বলে সহজে পণ্যসামগ্রী আমদানি, রপ্তানি করার জন্য এ অঞ্চলে নদীবন্দর গড়ে উঠেছে। উল্লেখ্য যে, এদেশের নদীবন্দরের আশেপাশে ব্যাপক সমভূমি রয়েছে। যেখানে পণ্যসামগ্রী সরবরাহ করে বন্দরে নিয়ে আসা যায়। আরও উল্লেখ্য যে, এদেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোর পাশে দীর্ঘ পশ্চাদভূমি রয়েছে। যে কারণে এ অঞ্চল থেকে পণ্যসামগ্রীগুলো নদীবন্দরে নিয়ে আসা সহজ হয়। সুতরাং বলা যায়, আলোচিত নিয়ামকের কারণে চিত্রে উল্লিখিত স্থানগুলোতে নদীবন্দর গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত 'A স্থানে যে বন্দরগুলো গড়ে উঠেছে তার ভৌগোলিক নিয়া…
Combined · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
