আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে '৪' স্থানটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] স্থানটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্রবন্দর। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে উক্ত সমুদ্রবন্দরের ভূমিকা তাপর্যপূর্ণ। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। বাংলাদেশের বহির্বাণিজ্য তথা অভ্যন্তরীণ শিল্পকারখানা, কৃষির উন্নয়ন, গোটা অর্থনীতিতেই চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের আন্তর্জাতিক. বাণিজ্যের শতকরা ৮০ ভাগ এ বন্দরের মাধ্যমে সংঘটিত হয়। এ বন্দরের মাধ্যমে প্রধান প্রধান পণ্যসামগ্রী আমদানি ও রপ্তানি করা হয় বলে এ বন্দরের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমদানি ও রপ্তানিজাত পণ্যসম্ভার সুষ্ঠুভাবে পরিবহন, ও সরবরাহের জন্য এ বন্দর রেল, সড়ক ও জলপথে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। বর্তমানে এ হৃান্দরে ২৪টির মতো জাহাজ ভিড়তে পারে। তেলবাহী ট্যাঙ্কার ভিড়ার জন্য বন্দরে কতকগুলো পৃথক নোঙর ঘাট রয়েছে। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যসামগ্রীর মধ্যে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, চা, চামড়া প্রভৃতি এবং আমদানিকৃত পণ্যসামগ্রীর মধ্যে খাদ্যশস্য, পেট্রোলিয়াম, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি এ বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি করা হয়। সুতরাং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য তথা অর্থনীতিতে পণ্য পরিবহনের ক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্রবন্দরের ভূমিকা তাৎপর্যপূর্ণ।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে '৪' স্থানটির তাৎপর্য বি…
উদ্দীপক
[সফল বোর্ড ২০১৬]উত্তর
উত্তর
উত্তর
উত্তর
