"বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উদ্দীপকের দেশটি এক ধাপ এগিয়ে গেল"- উক্তিটির বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশও এক ধাপ এগিয়ে গেল। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো- বাংলাদেশ ২০১৮ সালে ১২মে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে বঙ্গবন্ধু- ১ নামে স্যাটেলাটটি মহাকাশে প্রেরণ করে। এতে যোগাযোগ ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন হলো এদেশের জন্য। প্রযুক্তির সাথে সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি ক্ষেত্রে এই স্যাটেলাইট কাজে লাগাবে। প্রত্যন্ত এলাকায় টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বিস্তৃত করা; যারা ভি-স্যাট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছেন তাদের কাজে; বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের জন্য এবং ডিটিএইচ সেবা অর্থাৎ বর্তমানে কেবল টিভির যে সংযোগ আছে সেটির মান উন্নয়ন করা। সবচেয়ে বেশি সুবিধা পাবে কেবল টিভির ক্ষেত্রে ট্রিপল প্লে অর্থাৎ ডিশ, ইন্টারনেট, ও কলিং এ তিনটি সেবা একাসথে ডিটিএইচ-এর মাধ্যমে পাওয়া যাবে। এতে করে প্রত্যন্ত এলাকায় এই সুবিধা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের একটি বড় গ্রাহক হবে। এর ফলে সহজেই মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের সাথে টেলিকনফারেন্স, ভিডিও কলিং এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারছে সহজে। এ কারণে বলা যায় যে, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে উল্লিখিত স্যাটেলাইটটি যোগাযোগ ব্যবস্থায় এক অভিনব কায়দায় এর দিগন্ত উন্মোচন করেছে। তাই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এটি একটি নতুন মাত্রায় আধুনিক প্রযুক্তির সাথে সংযোগ ঘটিয়েছে। সুতরাং বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
"বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উদ্দীপকের দেশটি এক ধাপ এগিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
