চট্টগ্রাম সমুদ্রবন্দর গড়ে ওঠার ক্ষেত্রে নিরাপদ আশ্রয় ও পশ্চাদভূমির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: চট্টগ্রাম সমুদ্রবন্দর গড়ে ওঠার ক্ষেত্রে নিরাপদ আশ্রয় ও পশ্চাদভূমির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে চট্টগ্রাম সমুদ্রবন্দর গড়ে ওঠার জন্য যেসব অনুকূল পরিবেশ প্রয়োজন তন্মধ্যে অন্যতম দুটি হলো নিরাপদ আশ্রয় বা পোতাশ্রয় ও পশ্চাদভূমি। যেস্থানে জাহাজগুলো নিরাপদে আশ্রয় নিতে পারে সে স্থানকে পোতাশ্রয় বলে। পোতাশ্রয়ের অভ্যন্তর সমুদ্রস্রোত, সমুদ্র ঢেউ, ঝড়ঝাপটা প্রভৃতির প্রভাব হতে মুক্ত থাকে। এ কারণে সমুদ্র উপকূল ভগ্ন থাকলে সহজে পোতাশ্রয় 'গড়ে ওঠে। চট্টগ্রাম সমুদ্রবন্দরে এরূপ পোতাশ্রয় বিদ্যমান। বন্দরের গঠন ও এয় উন্নতি বহুলাংশে পশ্চাদভূমির বিস্তৃতি ও সমৃদ্ধির ওপর নির্ভরশীল। কৃষি ও শিল্পপ্রধান, জনবহুল ও সমৃদ্ধশালী বন্দর গঠনে সহায়ক। এর উন্নতির ওপর আমদানি-রপ্তানি পণ্যের পরিমাণ নির্ভর করে। চট্টগ্রাম বন্দর জনবহুল ও সমৃদ্ধশালী পশ্চাদভূমির প্রভাবেই গড়ে উঠেছে। সুতরাং বলা যায়, চট্টগ্রাম বন্দর গড়ে ওঠার ক্ষেত্রে পোতাশ্রয় ও পশ্চাদভূমি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ দুটি ব্যতিরেকে চট্টগ্রামে বন্দর গড়ে ওঠা সম্ভব হতো না।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
চট্টগ্রাম সমুদ্রবন্দর গড়ে ওঠার ক্ষেত্রে নিরাপদ আশ্রয় ও পশ্চাদভূমির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
